ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
  • প্রকাশিত : ২০১৯-০১-১৮
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৎস্য অভয়াশ্রমকে লিজ না দেওয়ার নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর
নিউজ ডেস্ক:– মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু দেশের মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নের স্বার্থে কোনো মৎস্য অভয়াশ্রমকে লিজ না দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি হাঁসচাষ ও এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লিজকৃত জলাশয়ে হাঁসের অবাধ বিচরণসহ অভয়াশ্রমে তাদের চলাচলে লিজ মালিকরা যাতে বাধা দিতে না পারে, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতিমন্ত্রী আজ নেত্রকোণা সার্কিট হাউসে জেলা পর্যায়ের মৎস্য ও প্রানিসম্পদ বিভাগের কর্মকর্তাদের এক সভায় এ আহ্বান জানান। তিনি কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে এবং প্রকল্প বাস্তবায়নের ধীরগতি পরিহার করতেও আহ্বান জানান। সভায় পৌর চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা প্রশাসক মঈন উল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ময়মনসিংহ মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উপপরিচালকগণ বক্তৃতা করেন। এর আগে প্রতিমন্ত্রী প্রস্তাবিত নেত্রকোণা মেডিকেল কলেজের জমি পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদ হোসেন তাঁর সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat