ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০১-১৭
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাথটবে শুয়ে ছবি দিয়ে ট্রোলড হলেন করিশ্মা
বিনোদন ডেস্ক:- একতা কপূরের ‘কিউ কি সাস ভি কভি বহু থি’ দিয়ে তাঁর কেরিয়ার শুরু। টেলিভিশনে তুমুল জনপ্রিয় সেই ধারাবাহিকে নজর কেড়েছিলেন তিনি। কয়েক মাস আগে ‘সঞ্জু’ ছবিতেও তাঁর অভিনয় নজর কেড়েছিল। সেই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় এ বার ট্রোলিংয়ের শিকার হলেন। সম্প্রতি বাথটবে শুয়ে থাকা একটি ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন করিশ্মা। তিনি লিখেছেন, ‘কী ক্যাপশন হবে বুঝতে পারছি না। সাহায্য করবেন?’ কালো পোশাকে বেশ অন্যরকম দেখাচ্ছে তাঁকে। কিন্তু ওই পোশাকের কারণেই ট্রোলড হতে হয়েছে তাঁকে। কেউ ক্যাপশন সাজেশন দিয়েছেন, ‘যখন আপনার স্নান করতে ইচ্ছেই করে না।’ কেউ লিখেছেন, ‘এত ঠাণ্ডা পড়েছে, স্নান করব না।’ আবার কেউ সাজেশনের বদলে লিখেছেন, ‘সকলে তো জামাকাপড় খুলেই স্নান করে। আপনি বোধহয় জামা খুলতে ভুলে গিয়েছেন।’ অভিনেত্রীর পোশাক নিয়েই মূলত কটাক্ষ করেছেন সোশ্যাল ইউজাররা। পোশাকের কারণে সোশ্যাল ওয়ালে ট্রোলিং নতুন নয়। দীপিকা পাড়ুকোন, সোনম কপূর, ফতিমা সানা শেখ— তালিকাটা লম্বা। অভিনেত্রীরা বারবার প্রশ্ন তুলেছেন, পোশাক নির্বাচনের স্বাধীনতা তো প্রত্যেকেরই রয়েছে। সেই পোশাকে ছবি দেওয়ার স্বাধীনতাও। কিন্তু ট্রোলিংয়ের নামে সোশ্যাল ইউজারদের মর‌্যাল পুলিশ হওয়ার দায়িত্ব কে দিল, উঠছে এ প্রশ্ন। যদিও ট্রোলড হওয়া নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি করিশ্মা। https://www.instagram.com/karishmaktanna/?utm_source=ig_embed

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat