ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০১-১১
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়ানডেতে ফিরলেন আমির
স্পোর্ট ডেস্ক:-শেষ পাঁচটি ওয়ানডে ম্যাচে তিনি কোনো উইকেট সংগ্রহ করতে পারেননি। এর মধ্যে গত বছর সেপ্টেম্বরে এশিয়া কাপের ম্যাচগুলোও রয়েছে। ফর্মহীনতার কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে তিনি দলে ছিলেন না। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ফর্ম ফিরে পাওয়ায় আবারো ওয়ানডে দলে ফিরিয়ে আনা হলো পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে। গতকাল চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিতব্য পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেই দলে ফিরেছেন এই তারকা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে টেস্ট দলের থেকে পাঁচটি পরিবর্তন করে ওয়ানডে দল সাজানো হয়েছে। শুক্রবার থেকে জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি শুরু হবে। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘আসাদ শফিক, আজহার আলি, হারিস সোহেল, মোহাম্মদ আব্বাস ও ইয়াসির শাহ’র জায়গায় ওয়ানডে দলে এসেছেন মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, হুসেন তালাত, উসমান শিনওয়ারি ও ইমাদ ওয়াসিম।’ নির্বাচক প্রধান ও সাবেক অধিনায়ক ইনজামাম উল হক বলেছেন, বিশ্বকাপকে মাথায় রেখেই এবারের দল ঘোষণা করা হয়েছে। চলতি বছর ৩০ জুলাই থেকে ১৪ জুলাই ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপ। ইনজামাম বলেন, ‘দল নির্বাচন করতে গিয়ে আমরা ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করেছি। সাদা বলে পারফর্ম করা খেলোয়াড়দের বাছাই করার চেষ্টা করেছি। একইসঙ্গে বিশ্বকাপসহ আসন্ন ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জও আমাদের মাথায় ছিল। টেস্ট সিরিজে আমির শক্তিশালী পারফরমেন্সই তাকে ওয়ানডে দলে নিয়ে এসেছে।’ এদিকে ওয়ানডে দলে জায়গা হয়নি অল রাউন্ডার হারিস সোহেলের। হাঁটুর ইনজুরির কারণে টেস্টে না খেলেই দেশে ফিরে এসেছেন সোহেল। একইসঙ্গে ফাস্ট বোলার জুনায়েদ খানকেও দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবারের ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন অল রাউন্ডার হুসেন তালাত ও ব্যাটসম্যান শান মাসুদ। তালাত এর আগে ১১টি টি-টোয়েন্টি খেলেছেন, অন্যদিকে শান এর আগে খেলেছেন ১৪টি টেস্ট। আগামী ১৯ জানুয়ারি থেকে পোর্ট এলিজাবেথে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে। পরের ম্যাচগুলো যথাক্রমে ২২ জানুয়ারি ডারবানে, ২৫ জানুয়ারি সেঞ্চুরিয়ানে, ২৮ জানুয়ারি জোহানেসবার্গে ও ৩০ জানুয়ারি কেপ টাউনে অনুষ্ঠিত হবে। পাকিস্তানে ওয়ানডে স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হুসেন তালাত, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, উসমান শিনওয়ারি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat