ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০১-০৯
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু
নিউজ ডেস্ক:– বগুড়ায় অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে এক শিশুসহ তিন জন মারা গেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া-ঢাকা দ্বিতীয় বাইপাস সড়কে বগুড়া সদরের মানিকচক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ওই মহাসড়কের মানিকচক বাজারে ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক অজ্ঞাতনামা (২৭) ব্যক্তির মৃত্যু হয়। পরে অটোরিকশার আহত তিন যাত্রী ইব্রাহীম (৫), তার বাবা সামিউল এবং সাবেদ আলী (৪৮)কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইব্রাহীম ও সাবেদ আলীর মৃত্যু হয়। ইব্রাহীম বগুড়া সদরের শাখারিয়ার সামিউলের ছেলে এবং সাবেদ আলী সদরের কর্ণপুরের জয়নালের ছেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat