ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০১-০৩
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসারেও ভাঙনের সুর ন্যান্সির
বিনোদন ডেস্ক:- বছরের শুরুতেই সংসার ভাঙার খবরে সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। অনেকদিন ধরেই তার বিয়ে বিচ্ছেদের খবর উড়ছিল শোবিজ অঙ্গনে। অবশেষে তা সত্যি হতে যাচ্ছে। ২ মাস ধরেই ন্যান্সি ও তার স্বামী আলাদা থাকছেন বলে খবর মিলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সি নিজেই। স্বামী নাজিমুজ্জামান জায়েদের সঙ্গে কয়েকবছর সংসারের পর গত দুই মাস যাবৎ আর একসঙ্গে থাকছেন না তারা। এ বিষয়ে ন্যান্সি বলেন, ‘খবরটি সত্যিই। তবে এখনো ডিভোর্স হয়নি। জায়েদ ও আমি ২ মাস ধরে আলাদা থাকছি। জায়েদের বাসায় সে থাকছে আর আমার বাসায় আমি।’ ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের মাধ্যমে দেশীয় সংগীতাঙ্গনে আবির্ভাব হয় সুকণ্ঠী গায়িকা ন্যান্সির। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৯ সালে প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ প্রকাশ পায়। ২০১১ সালের প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ভালোবাসার সংসারে আলোকিত করে আসে কন্যা রোদেলা। এরপর ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসার জীবনের ইতি টানেন এ কণ্ঠশিল্পী। বিচ্ছেদের মাত্র ১০ মাসপর ২০১৩ সালের ৪ মার্চ আবারো বিয়ে করেন ন্যান্সি। স্বামী নাজিমুজ্জামান জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করেন, সঙ্গে ব্যবসাও। এ সংসার আলোকিত করে আসে কন্যা সন্তান নায়লা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat