ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০১-০২
  • ৩০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাঘের সঙ্গে লড়াই করে সুন্দরবন থেকে প্রাণ নিয়ে ফিরলেন মাসুম
বাঘের সঙ্গে লড়াই করে সুন্দরবন থেকে প্রাণ নিয়ে ফিরলেন জেলে মাসুম হাওলাদার (৩০)। বুধবার বিকেল ৩টার দিকে পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের তাম্বলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলে উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আ. জলিল হাওলাদারের ছেলে। আহত জেলের সঙ্গী ভাই জাহিদুল জানান, বনবিভাগের ধানসাগর স্টেশন থেকে বড়শী দিয়ে মাছ ধরার অনুমতি (পাস) নিয়েছিলেন তারা দুই ভাই। তাম্বলবুনিয়া এলাকার খালে বুধবার বিকেল ৩টার দিকে মাছ ধরার সময় বনের ভেতর থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার অতর্কিত আক্রমণ করে। বাঘটি মাসুমের ডান পায়ে আক্রমণ করে বনের মধ্যে নিয়ে যেতে থাকে। বাঘের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তাদের চিৎকারে কাছাকাছি থাকা জেলেরা ছুটে এলে বাঘ মাসুমকে ছেড়ে বনের ভেতরে পালিয়ে যায়। শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় মাসুমের। দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রিপন নাথ জানান, মাসুমের শরীরের বিভিন্ন স্থানে বাঘের কামড় ও নখের আঁচরে ক্ষত হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat