ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-৩০
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংসদ নির্বাচন নিয়ে সন্তুষ্ট বিদেশি পর্যবেক্ষকরা
ভোটকেন্দ্রে সব দলের প্রতিনিধিদের দেখেছেন এবং সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টের কথা জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিদেশি পর্যবেক্ষক কানাডিয়ান নাগরিক তানিয়া ফস্টার। তানিয়া ফস্টার বলেন, এ পর্যন্ত আমি পাঁচটি ভোটকেন্দ্র ঘুরেছি। বাংলাদেশের এ নির্বাচনের সাক্ষী হতে পেরে আমি গর্বিত। প্রতিটি কেন্দ্রেই ভোটাররা অত্যন্ত আনন্দের সঙ্গে ভোট প্রয়োগ করতে দেখেছি। এটা আমাকে সত্যিকারের অনুপ্রাণিত করেছে। বিদেশে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণে আসা তানিয়া বলেন, এখানকার নির্বাচনের পুরো উৎসবমুখর পরিবেশ দেখে আমি মুগ্ধ। পর্যবেক্ষক দলের আরেক প্রতিনিধি ভারতীয় নাগরিক ড. গৌতম ঘোষ বাংলানিউজকে বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে সবাই ভোট দিচ্ছে। এখানকার নির্বাচন আর ভারতের নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য দেখিনি। সবাই দীর্ঘ লাইন ধরে ভোটের জন্য অপেক্ষা করছেন। দেশ আলাদা হলেও ভোটে কোনো পার্থক্য দেখিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat