ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-২৬
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতারক চক্রের বিষয়ে সেনাবাহিনীর সতর্কবার্তা
নিউজ ডেস্ক:–সেনা অফিসার পরিচয়ে নির্বাচনের প্রার্থীদের কাছে আর্থিক সুবিধা আদায়কারী প্রতারক চক্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী গত ২৪ ডিসেম্বর হতে বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে একদল প্রতারক চক্র নিজেদেরকে সেনাবাহিনীর অফিসার পরিচয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে মাঠে নেমেছে। সম্প্রতি এ ধরনের কিছু অসাধু ব্যক্তি নিজেদেরকে সেনাবাহিনীর লে. কর্নেল অথবা তদূর্ধ্ব পদবির অফিসার পরিচয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদেরকে ফোন করে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের বিনিময়ে অর্থের চাহিদা করছে। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ধরনের কতিপয় ভুয়া সেনাবাহিনীর অফিসার পরিচয়দানকারী ব্যক্তিকে গ্রেফতারও করেছে বলে জানানো হয়। ভবিষ্যতেও এসব অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তিদের এ ধরণের অনৈতিক কার্যকলাপ চালানোর সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা অবলম্বন ও তাৎক্ষণিকভাবে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat