ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-২৬
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কদমতলীর শনিআখড়ায় ট্রাকের চাপায় দুইজন নিহত
নিউজ ডেস্ক:– রাজধানীর কদমতলীর শনিআখড়ায় ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন।বুধবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শনিআখড়ার জিয়া স্মরণি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হারুন অর রশিদ (৪২) ও বাশার (৩২)। এদের মধ্যে বাশার ট্রাকের শ্রমিক ও হারুর অর রশিদ ইটের মালিক। গুরুতর আহত বাশারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ট্রাক চালক হাবিব বাংলানিউজকে জানান, সকালে রায়েরবাগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ইট নামাচ্ছিলেন বাশার। এসময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে রাস্তার পাশের ইট বোঝাই ওই ট্রাকটিকে ধাক্কা দিলে টাকের নিচে চাপা পড়েন ট্রাক শ্রমিক বাশার ও ইটের মালিক হারুন। এতে ঘটনাস্থলেই হারুন অর রশিদ মারা যান। পরে আহত বাশারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর সকাল ৮টার দিকে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। বাশারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে রয়েছে। আর হারুন ঘটনাস্থলেই মারা যান। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat