ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-২৫
  • ৩৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সীতাকুন্ডে পেট্রোল বোমায় চারজন দগ্ধ
নিউজ ডেস্ক:–চট্টগ্রামের সীতাকুন্ডে নৌকা প্রার্থীর ভোটের প্রচার কার্যক্রম লক্ষ্য করে ছোড়া পেট্রোল বোমায় চারজন দগ্ধ হয়েছেন। এছাড়াও প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন আরো কয়েকজন। মঙ্গলবার দুপুরের দিকে সীতাকুন্ড উপজেলার মাদাম বিরিহাটে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের প্রচার কার্যক্রমে হামলার এই ঘটনা ঘটে। সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকের ভুইয়া বাসস’কে বলেন, দুপুরে আওয়ামীলীগ সমর্থকদের নিয়ে প্রচার চালানোর সময় বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা তার দলের কর্মীদের ওপর হামলা করে পেট্রোল বোমা ছোড়ে। মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুন্ডের ঘটনায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন দগ্ধ। অন্য দু’জন শরীরে আঘাত পেয়েছেন বলে জানান তিনি। চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সাদ্দাম হোসেন (২৮), মোহাম্মদ রায়হান (২০) ও তৈয়ব উদ্দিন (২৮) বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। পোড়ার পরিমাণ ১০ শতাংশের নিচে হওয়ায় তাদের কারও জীবন শঙ্কা নেই। আর আবু সালেহ মো. শামসুদ্দিন (৪২) ও মো. নুরুদ্দিন (৪২) রডের আঘাতে আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। সীতাকুন্ড মডেল থানার ওসি দেলওয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat