ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-২২
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জামাতের জনসমর্থন নেই বলে তারা ভোট চাইতে আসে না : মুজিবুল হক
নিউজ ডেস্ক:–রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, জামাত এখন জনবিচ্ছিন্ন দল তাদের কোন প্রকার জনসমর্থন নেই। জামাতের জনসমর্থন নেই বলে তারা ভোট চাইতে আসে না। আজ কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভাা বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশের উন্নতি হয় আর জামাত ক্ষমতায় এলে চৌদ্দগ্রামের মানুষের সম্পদ লুটপাট হয়। মুজিবুল হকের পাশে থেকে আপনাদের চৌদ্দগ্রামকে মনের মতো সাজাবো। যে মানুষ আপনাদের জন্য সব সময় কাজ করে আপনাদের চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়ন করেছেন তার পাশে আপনাদের কল্যাণে আমিও আছি। চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়ন ইতিহাস হয়ে থাকবে যা চৌদ্দগ্রামের সর্বস্তরের মানুষ এখন অকপটে স্বীকার করে। শেখ হাসিনা ক্ষমতায় এলে এদেশ হবে বিশে^র উন্নত দেশেসমূহের মতো একটি উন্নত দেশ। তাই আপনারা নৌকায় ভোট দিয়ে মুজিবুল হককে নির্বাচিত করুন শেখ হাসিনাকে নির্বাচিত করুন দেখবেন আপনাদের চৌদ্দগ্রাম আরো উন্নত হবে। চৗদ্দগ্রামের প্রতিটি ইউনিয়ন এখন নৌকার গণজোয়ার উঠেছে। তিনি বলেন, চৌদ্দগ্রামের মানুষ এখন সন্ত্রাসীদের ভয় পায়না তারা এখন সচেতন ও ধর্ম ব্যবসায়ীদের ধোকাবাজি বুঝে গেছে। নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রীর স্ত্রী এডভোকেট হনুফা আক্তার রিক্তাও নৌকার পক্ষে ভোট চান। জনসভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁঞা হাসান, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ¦ ওমর ফারুক, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat