ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-১৯
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছে বিএনপি’
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‌‘বিএনপি নেতা তারেক রহমান লন্ডনে বসে নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বানচাল করতে চায়।
বুধবার কুষ্টিয়ার হরিনারায়নপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে হানিফ এ কথা বলেন।
হানিফ বলেন, ‘বিএনপির সাথে কখনই জনগণের সম্পর্ক ছিল না। যখনই তারা ক্ষমতায় গেছে তখনই তারা জনগণের সম্পদ লুট করে খেয়েছে। এদের আস্থা সবসময় ষড়যন্ত্রের প্রতি। এখন এই ষড়যন্ত্রটা তারা বিভিন্ন বিদেশিদের মাধ্যমে করার চেষ্টা করছে।’ হানিফ বলেন, ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তারা বিদেশিদের প্রতি ধর্না দিচ্ছেন। বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। তিনি বলেন, ‘বিএনপির ইশতেহারে সবই প্রতারণামূলক কথাবার্তা। এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এখনও তাদের নেতার নাম বলেনি। কারণ তাদের নেতা তারেক রহমান দেশে এবং বিদেশে দণ্ডপ্রাপ্ত ফেরারী আসামি। তার নাম বললে জনগণ মুখ ফিরিয়ে নেবে বলে তারা নামটি বলেনি। বিএনপি সব সময় জনগণের সাথে প্রতারণা করে আসছে।’ এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন মিছিল, স্লোগানে প্রচারণায় অংশ নেয়। বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চান হানিফ।বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat