ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-১৩
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় পর্যায়ে বিজয়ফুল প্রতিযোগিতার উদ্বোধন
নিউজ ডেস্ক:–নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে বিজয় ফুল প্রতিযোগিতা ২০১৮ এর উদ্বোধন অনুষ্ঠান আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম (সমন্বয় ও সংস্কার) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জিয়াউল আলম বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তঃশ্রেণি প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়ে উপজেলা, জেলা ও বিভাগীয়পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যারা বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একইসাথে যারা জাতীয়পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্তভাবে বিজয়ী হবে, তাদেরকেও অগ্রিম অভিনন্দন ও শুভেচ্ছা। তিনি বলেন, বিজয়ী হওয়াই বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণই মুখ্য বিষয় এবং এর মাধ্যমে প্রতিযোগীসহ নতুন প্রজন্মের মাঝে যে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ সঞ্চারিত হচ্ছে-সেটিই এ প্রতিযোগিতার বড় অর্জন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব (এসডিজি বিষয়ক) মো. মোকাম্মেল হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. আব্দুল মান্নান ইলিয়াস এবং শিশু একাডেমির পরিচালক আনজির লিটন বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat