ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-১১
  • ৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের পর চার মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
নিউজ ডেস্ক:–টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের পর খালি থাকা চার মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। আজ মঙ্গলবার দায়িত্ব বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক আদেশে তাদের বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসাবে এ দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অপরদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন। এছাড়াও অতিরিক্ত হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ক ম মোজাম্মেল হক, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ক্ষমতাবলে বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে মন্ত্রীদের এ ৪টি মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat