ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১২-০৫
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আব্বাসের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে মেননের আপিল
নিউজ ডেস্ক:–বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন একই আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী রাশেদ খান মেনন।
বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাশেদ খান মেননের পক্ষে আবেদনটি জমা দেন তার আইনজীবী জিয়াদ আল মালুম।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে বৈধতা পেয়েছেন মির্জা আব্বাস। একই আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দেন রাশেদ খান মেনন। পরে আইনজীবী জিয়াদ আল মালুম সাংবাদিকদের বলেন, হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মির্জা আব্বাসের প্রার্থিতা বাতিল চেয়ে রাশেদ খান মেননের পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে। তিনি বলেন, মির্জা আব্বাস হলফনামায় তার স্ত্রী আফরোজা আব্বাস ঋণখেলাপী এটা গোপন করেছেন। এছাড়া মির্জা আব্বাস হলফনামায় লিখেছেন-তার স্ত্রী তার কাছে ৭৩ লাখ টাকার বেশি পাবেন। আবার স্ত্রী লিখেছেন- সে তার স্বামীর কাছে ১ কোটি টাকা পাবেন। এটি বিভ্রান্তিকর তথ্য। বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat