ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-০৩
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা স্পেনের পরামর্শক প্রতিষ্ঠানের রিপোর্টের ওপর মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক:–ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে ঢাকা সাবওয়ে নির্মাণ কাজের সম্ভাব্যতা সমীক্ষা ও প্রাথমিক নকশা করার জন্য নিয়োগকৃত স্পেনের পরামর্শক প্রতিষ্ঠান টিপসা’র (ঞণচঝঅ) উপস্থাপিত ইনসেপশন রিপোর্টের ওপর মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে আজ বনানীস্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এমআরটি লাইন-১, ২, ৫ ও ৬ এবং বিআরটি লাইন- ৩ ও ৭ কে ঠিক রেখে পূর্ব-পশ্চিম বরাবর নতুন এলাইনমেন্টের প্রস্তাব উপস্থাপন করেন পরামর্শক প্রতিষ্ঠান টিপসা (ঞণচঝঅ) এর টিম লিডার মার্টিন থমাস। এ সময় তিনি কিভাবে এলাইনমেন্টটির সম্ভাব্যতা সমীক্ষার কাজটি সম্পন্ন করা হবে। সে ব্যাপারেও একটি ধারণাপত্র উপস্থাপন করেন। আরএসটিপিতে পূর্ব-পশ্চিম বরাবর কোনো সাবওয়ে না থাকায় প্রস্তাবিত এলাইনমেন্ট বরাবর সম্ভাব্যতা সমীক্ষা করা যায় মর্মে সভায় উপস্থিত সবাই মত প্রকাশ করেন। সভায় জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিয়ারিং ইন-চিফ মেজর জেনারেল মোঃ সিদ্দিকুর রহমান সরকার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অধ্যাপক ড. খান মাহমুদ আমানত, আহ্সানুল¬াহ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. সফিউল¬াহ, ইসলামিক ইউনির্ভাসিটি অভ্ টেকনোলজি, গাজীপুর-এর অধ্যাপক ড. হোসাইন মোঃ শাহিন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌলশী ড. আবদুল আল মামুনসহ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশি¬ষ্ট সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat