ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১১-১৫
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাভারে একটি বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ
নিজস্ব প্রতিনিধি:-সাভারে একটি বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে সাভারের বক্তারপুরের দক্ষিণ কাঞ্চনপুর এলাকায় মুদি দোকানদার মাজহারুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- মাজজারুল ইসলাম (৩৫), স্ত্রী সুমি আক্তার (৩০) তার মেয়ে সুমাইয়া আক্তার (৯) ও সুরাইয়া আক্তার (৫)। দগ্ধ মুদি দোকানী মাজহারুল ইসলাম জানান, তার দোতলা বাড়িতে তারা ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে দুর্বৃত্তরা দোতলা ভবনের একতলার একটি রুমের জানালার গ্লাস ভেঙ্গে একটি কাপড়ের টুকরায় আগুন ধরিয়ে তার ঘরের ভিতরে ফেলে দেয়। এ সময় পুরো ঘরে আগুন ধরে গেলে তার পরিবারের ৪ জনই দগ্ধ হন। দগ্ধদের আত্মচিৎকারে প্রতিবেশী ও এলাকাবাসী এগিয়ে এসে পানি দিয়ে ঘরের আগুন নিভিয়ে ফেলেন। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ চারজনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ওটি ইনচার্জ নাছির উদ্দিন জানান, দগ্ধ ৪ জনেরই শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জনান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat