ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১১-১১
  • ৩৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ডিপজল
নিউজ ডেস্ক:- একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৪ (মিরপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। শনিবার রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়নপত্র কেনেন। তিনি আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দেবেন।
ডিপজল বলেন, ঢাকার ৯ নম্বর ওয়ার্ডে ১৪ বছর নির্বাচিত কাউন্সিলরের দায়িত্ব পালন করেছি। আমি জয়ী হয়ে সংসদে যেতে চাই। নেতা নয়, সাধারণ মানুষের প্রতিনিধি হতে চাই।
মনোয়ার হোসেন ডিপজলকে সাধারণ মানুষ বিএনপির লোক হিসেবে জানে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কখনোই বিএনপিতে ছিলাম না। আমি যতদূর জানি বিএনপির কোথাও আমার নাম নেই। আমি তো কোনো দলের হয়ে কাউন্সিলর ইলেকশন করিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচন করেছি। আমার প্রথম দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষেই নির্বাচন করতে চান বলে জানান তিনি।
দাপুটে এই খল অভিনেতা বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচন করেছি। সকলের কাছে জনপ্রিয়তা রয়েছে আমার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মনোনয়ন দেন তাহলে এখানে আর কেউ দাঁড়াবে না, আমি পাস করবো ইনশাল্লাহ।
নির্বাচনী প্রচারণা কবে থেকে শুরু করছেন জানতে চাইলে ডিপজল বলেন, সবেমাত্র মনোনয়নপত্র জমা দিলাম। প্রার্থী বাছাইয়ের পর আমার আসনটি নিশ্চিত হলে নির্বাচনী প্রচারণা শুরু করবো। এখন দলের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat