ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১১-১১
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ড. কামাল হোসেন আজ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের অবস্থান তুলে ধরবেন
নিউজ ডেস্ক:-সব চোখ আজ একটি সংবাদ সম্মেলনের দিকে। দুপুর ১টায় সেই সংবাদ সম্মেলন। জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন সেখানে নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের অবস্থান তুলে ধরবেন। কী বলবেন ড. কামাল? তিনি কি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেবেন? শর্ত হিসেবে কি তফসিল পিছিয়ে দিতে বলবেন? আরো বড় শর্ত হিসেবে কি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করবেন? এরকম সব প্রশ্ন এখন রাজনীতিতে। অংশগ্রহণমূলক নির্বাচন যেহেতু সকলের প্রত্যাশা, তাই ড. কামালের সংবাদ সম্মেলনটির দিকে নজর রাখছে পুরো দেশ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিএনপি, জামায়াতসহ তাদের ২০ দলীয় জোট এবং জামায়াত ছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত নিয়ে রেখেছে। কৌশলগত কারণে তারা শনিবার রাতে সিদ্ধান্ত ঘোষণা করেনি। রোববার দুপুর পর্যন্ত অপেক্ষায় রেখেছে সকলকে। শনিবার সন্ধ্যা থেকে দফায় দফায় বৈঠক করেছে বিএনপি, ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্ট। শেষ পর্যন্ত জানিয়েছে, যা বলার ড. কামালই বলবেন। সেই বলার সংবাদ সম্মেলন আজ দুপুরে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat