ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১১-০২
  • ৩৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট এবং ৩ নভেম্বর দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা চলেছিলো : ড. কামাল
নিউজ ডেস্ক:-সংবিধান সমুন্নত রেখেই সকল সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন গণফোরাম নেতা ও ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ঐক্য ফ্রন্টের দাবি আদায় প্রক্রিয়া অব্যাহত আছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা চলেছিলো। কিন্তু তারা সফল হয়নি৷ জনগণের মধ্যে ঐক্য থাকলে বাংলাদেশকে কেউ পিছিয়ে দিতে পারবে না। শুক্রবার বিকেলে রাজধানীর গণফোরাম কার্যালয়ে জেল হত্যা দিবস স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ড. কামাল বলেন, সংবিধানকে রেখে, সংবিধানকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনা করলে সমস্যার সমাধান হওয়া সম্ভব। আরো সংলাপ হবে। একদিনেই সব সমস্যার সমাধান হওয়া সম্ভব না। তিনি বলেন, জাতীয় ঐক্য হয়েছে স্বাধীনতার স্বপ্নকে সামনে রেখে। বাংলাদেশ চিরস্থায়ী হয়েছে, জনগণ নিজেদের জীবন দিয়ে দেশকে রক্ষা করেছে। এই দেশে গ্রাম এবং শহরের মধ্যে বৈষম্য থাকবে না। উন্নয়নের সুষম বণ্টন হতে হবে। কতিপয় লোক উন্নয়নের সুফল পাবে, তা হবেনা। ঐক্যকে সুসংহত করে, দেশ গড়ায় এগিয়ে যেতে হবে। বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি। জনগণের শক্তিকে চাপে রেখে নিঃশেষ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি৷এসময় উপস্থিত ছিলেন গণফোরাম মহাসচিব মোস্তফা মহসীন মন্টু, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat