ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১০-৩০
  • ৫৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংগীত প্রতিযোগিতা জানুয়ারিতে শুরু
নিউজ ডেস্ক:-২০১৯ সালে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুয়ায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাঠপর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে। এর আগে ২০১৮ সালেও এ কর্মসূচি বাস্তবায়িত হয়। শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীতচর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা ২০১৯ এবং ২৬ মার্চ সারাদেশে ও বিদেশে একযোগে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করা হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা পর্যায়ে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আন্তঃশ্রেণি প্রতিযোগিতার পর ইউনিয়ন, উপজেলা (পৌরসভাসহ), জেলা/সিটি করপোরেশন, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্যায়ে শ্রেষ্ঠ দলকে পুরস্কৃত করা হবে। জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা জানুয়ারি থেকে মার্চ ২০১৯ সময়ে অনুষ্ঠিত হবে। তিনটি স্তরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্তরে স্কুল ও মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত, মাধ্যমিক স্তরে স্কুল ও মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক স্তরে কলেজ ও মাদ্রাসায় একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত। শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় প্রতিটি স্তরে প্রতিদলে সদস্য সংখ্যা হবে ১০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat