ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১০-৩০
  • ৪১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী মধ্য নভেম্বর থেকে প্রথম ব্যাচের রোহিঙ্গাদের প্রত্যাবসান শুরু
নিজস্ব প্রতিনিধি:- আগামী মধ্য নভেম্বর থেকে প্রথম ব্যাচের রোহিঙ্গাদের প্রত্যাবসান শুরু করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার। আজ মঙ্গলবার ঢাকায় দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্র সচিব পর্যায়ের ওই বৈঠকে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি মিন্ট থু এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সিনিয়র সচিব শহীদুল হক। বৈঠকে পুনর্বাসন শুরু করার জন্য ‘নিবিড় প্রচেষ্টা’ হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান শহীদুল হক। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘আগামীকাল (বুধবার) উভয় দেশের জয়েন্টে ওয়ার্কিং কমিটির সদস্যরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিয়ময় করবেন।’ মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে গত বছর ২৫ আগস্ট বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা। কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন পথ দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে। কক্সবাজারে কুতুপালং ও বালুখালীতে করা হয়েছে বিশাল আশ্রয়কেন্দ্র। সরকারি হিসেবে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা নয় লাখের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat