ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১০-২৮
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’ প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন লুলিয়া
‘বিনোদন ডেস্ক:-রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’ ছবিটির মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে সালমান খানের কথিত প্রেমিকা লুলিয়া ভান্তুরের। শোনা যায়, রোমানিয়ার এই মডেলের সঙ্গে সালমানের সম্পর্ক শুধু বন্ধুত্বে সীমাবদ্ধ নয়, তার চেয়েও বেশি। পরিচালক প্রেম সোনির আসন্ন ছবি ‘রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’ প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন লুলিয়া। ছবির পরিচালক প্রেম সোনি, সালমানের খানের খুব কাছের বন্ধু। শোনা যাচ্ছে, শুধু সালমান বলেছেন বলেই এ ছবিতে কাজ করেছেন লুলিয়া। এছাড়াও সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে লুলিয়া বেশ স্পষ্ট ভাষায় বলেছেন, ‘সালমান আমার জীবনে একজন গুরুত্বপূর্ণ ও বিশেষ ব্যক্তি।’ ‘রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’ ছবিটির চিত্রনাট্য একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। ছবিতে দেখানো হবে ভারতে ভ্রমণ করতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নারী পর্যটক। ছবিটির কাহিনী নিয়ে লুলিয়া বলেন, ‘দর্শক কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিবে ছবিটি। ‘তিনি আরো বলেন, ‘এটি খুবই শক্তিশালী এক নারীর চরিত্র। ছবিটিতে শক্তিশালী বার্তাও আছে বলেই এর সঙ্গে যুক্ত হয়েছি।’ ‘রাধা কিউ গোরি ম্যায় কিউ কালা’ ছবিটি প্রযোজনা করেছে স্টুডিও ফাইভ এলিমেন্টস ও প্রেমরাজ পিকচারস। ছবিটিতে লুলিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন জিমি শেরগিল। আগামী বছরের মে মাসে মুক্তি পাবে ছবিটি। ডেকান ক্রনিকল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat