ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১০-২৫
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঐক্যফ্রন্ট নয়, বিএনপি আর তার দোসর, খুনি সন্ত্রাসীদের পূণর্বাসন কেন্দ্র : ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি:-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের নামে বিএনপি ও তার দোসর খুনি ও সন্ত্রাসীদের পুনর্বাসন কেন্দ্রের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে এতো দলের পূণর্বাসন কেন্দ্র আসলে ঐক্যফ্রন্ট নয়, বিএনপি আর তার দোসর, খুনি সন্ত্রাসীদের পূণর্বাসন কেন্দ্র। আর এ কেন্দ্রের নেতৃত্ব দিচ্ছেন ড. কামাল হোসেন।
তিনি বলেন, ড. কামাল আগে বলতেন নষ্ট রাজনীতি আজ দেশকে ধ্বংস করে দিচ্ছে, এখন তিনি ওই নষ্ট রাজনীতির নব্য কান্ডারী হিসেবে ঐক্যফ্রন্ট করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে পৌর আওয়ামী লীগের উদ্যোগে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত দশ বছরের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে দলের গণসংযোগ কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতা, চেয়ারম্যান বা সভাপতি কে? এ জোটের ভবিষ্যত কি? তা জানতে চেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ড. কামাল হোসেন বলেছেন তিনি কোন পদ-পদবী নেবেন না, তাহলে কে তাদের নেতা হবেন? ঐক্যফ্রন্টে বিএনপি’র লোকই বেশি। তাহলে তাদের প্রধানমন্ত্রী কে হবেন? কারান্তরীণ বেগম খালেদা জিয়াই কি তাদের নেতা হবেন?
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন খুনি আর সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে। তারা শুধু নালিশ করতে জানে। আর কিছুই নয়। তাদের বিশ্বাস যোগ্যতা আর গ্রহণযোগ্যতা দেশের মানুষের কাছে সংকুচিত হয়ে গেছে।
বিএনপি জাতিসংঘ নিয়ে মিথ্যাচার করছে উল্লেখ করে তিনি বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড হলো এই বিএনপি। তাদের প্রতি আজ দেশের মানুষের আস্থা নেই। বিএনপি চেয়ারপার্সন আজ কারাগারে থাকায় তাদের কোন চেয়ারপার্সন নেই।
‘ধানের শীষ এখন পেটের বিষে’ পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা (বিএনপি) প্রতি ঈদেই বলে ঈদের পরে আন্দোলন হবে, কিন্তু আজও তাদের আন্দোলন হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat