ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-১০-০৯
  • ৩৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক নিখোঁজের ঘটনায় সৌদি-তুর্কি টানাপড়ন
আন্তর্জতিক ডেস্ক:-তুরস্কে সৌদি দূতাবাস থেকে নিখোঁজ ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগির ব্যাপারে সৌদি সরকারের কাছে ব্যাপক ও স্বচ্ছ্ব তদন্ত চেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে উদ্বেগ প্রকাশের পর পরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার রিয়াদের সমালোচনাকারী সাংবাদিক জামালের নিখোঁজের ঘটনার তদন্ত দাবি করলেন। খবর এএফপি’র। যুক্তরাষ্ট্রে বসবাসরত সাংবাদিক জামাল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করে ওয়াশিংটন পোষ্টে প্রবন্ধ লিখেছিলেন। জামাল গত ২ অক্টোবর তুরস্কে সৌদি দূতাবাসে যায় এবং তার পর থেকেই সে নিখোঁজ। তুরস্কের কর্মকর্তাগণ অভিযোগ করেন, দূতাবাসের ভেতর সাংবাদিক জামালকে হত্যা করা হয়েছে। যদিও রিয়াদের পক্ষে তা অস্বীকার করে বলা হয়, সাংবাদিক জামাল দূতাবাস ত্যাগ করে চলে যায়। এক বিবৃতিতে পম্পেও বলেন, আমরা মি.খাসোগির নিখোঁজ হওয়া বিষয়ে ব্যাপকভাবে তদন্ত চালাতে এবং স্বচ্ছ্বতার সঙ্গে সে তদন্তের ফলাফল প্রকাশের জন্যে সৌদি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হোয়াইট হাউজে সাংবাদিকদের কাছে এ বিষয়ে তার উদ্বেগ প্রকাশের পরপরই পম্পেও বিবৃতিটি দিলেন। ট্রাম্প উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘তুরস্কের সৌদি দুতাবাসে সাংবাদিক জামাল নিখোঁজ ঘটনার বিষয়ে আমি উদ্বিগ্ন। শ্রীগ্রই বিষয়টির সুরাহা হবে বলে আশা করি।’-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat