ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১০-০৭
  • ৩৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মতলবে ৭০ কিলোমিটার নতুন বিদ্যুৎলাইনের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি:-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, সরকার এ বছরের মধ্যে সকলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে বদ্ধপরিকর। ইতিমধ্যে অনেক উপজেলাতেই শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। বাকী উপজেলাগুলোতেও শতভাগ বিদ্যুতায়ন ডিসেম্বরের মধ্যে শেষ হবে। মন্ত্রী ৬ অক্টোবর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিজ বাসভবন প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ৭০ কিলোমিটার বিদ্যুতের নতুন লাইন উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, বিদ্যুতের প্রায় শুণ্য অবস্থা নিয়ে আওয়ামী লীগ সরকার দেশের ক্ষমতা গ্রহণ করে। অবিরাম লোডশেডিং এর জন্য মানুষের জীবন ওষ্ঠাগত ছিল, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছিল। সে অবস্থা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ লোডশেডিংমুক্ত হয়েছে। তিনি বলেন, জাতীয় প্রবৃদ্ধির অন্যতম কারণ কলকারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থাকরণ। দেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার পরও ২৪ ঘন্টা বিদ্যুত পরিস্থিতি সচল রাখাকে সরকারের বিরাট অর্জন বলে মন্ত্রী উল্লেখ করেন। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগন ও নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat