ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৯-২২
  • ৩৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডার রাজধানী অটোয়ার কাছে টর্নেডোর আঘাতে বেশ কয়েকজন আহত
আন্তর্জতিক ডেস্ক:-কানাডার রাজধানী অটোয়ার কাছে একটি টর্নেডোর আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়াও এতে বাড়িঘরের ক্ষতি হয়েছে, বেশ কয়েকটি গাড়ি উল্টে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ১ লাখ ৩০ হাজারেরও বেশি লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, শুক্রবার রাজধানী থেকে প্রায় পাঁচ মাইল উত্তরে গাতিনেয়াউ নগরীতে ঝড়টি ঘন্টায় প্রায় ১২০ কিলোমিটার আঘাত হানে। খবর বার্তা সংস্থা এএফপি’র। অটোয়া জরুরি বিভাগের কর্মকর্তা এন্থনী ডি মন্টে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ঝড়ে প্রায় ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। এদিকে বিদ্যুৎ কোম্পানি হাইড্রোকুইবেক জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অটোয়া এলাকার ১ লাখ ৩০ হাজার গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুর্যোগপূর্ণ এই সময়ে প্রতিবেশীদের লক্ষ্য রাখার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে। তিনি টুইটারে জানান, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি লক্ষ্য রাখছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat