ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৯-২১
  • ৩৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আফ্রিকার তানজানিয়ায় ফেরি ডুবে নিহত ৪০
আন্তর্জতিক ডেস্ক:-পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ফেরি ডুবে অন্তত ৪২ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ভিক্টোরিয়া লেকে এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ডুবে যাওয়া ফেরি এমভি নায়েরেরেতে তিন শতাধিক যাত্রী ছিল বলে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে। দেশটির জাতীয় ফেরি সেবা অপারেটর জানায়, ফেরিটির দুটি ইঞ্জিনে সম্প্রতি দুবার সংস্কারকাজ করা হয়েছে। তবে ফেরিডুবির কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে ইউকেরেউই অঞ্চলের কমিশনার কর্নেল লুকাস ম্যাগেম্বে রয়টার্সকে জানান, উদ্ধারকাজ শুক্রবার ভোর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে এবং এ পর্যন্ত ৪২ জনের মরদেহ উদ্ধার করা গেছে। এর আগে ১৯৯৬ সালে ভিক্টোরিয়া লেকের প্রায় একই জায়গায় ফেরি ডুবে ৫০০ মানুষের প্রাণহানি ঘটেছিল। এ ছাড়া ২০১২ সালে দেশটির আধা-স্বায়ত্তশাসিত জানজিবারের পার্শ্ববর্তী ভারত মহাসাগরে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই নৌযান ডুবে গেলে ১৪৫ জনের প্রাণহানি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat