ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৬
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিপুল ব্যবধানে দারুণ জয়ে এশিয়া কাপ সূচনা বাংলাদেশের
স্পোর্ট ডেস্ক:- মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের বেঁধে দেওয়া ২৬২ রানের লক্ষ্য পূরণে ব্যাট করছে শ্রীলংকা। কিন্তু ৫০ ওভারের খেলায় ২১ ওভার শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় মাত্র ৮০। তাও আবার ৭টি উইকেট হারানোর পর! ২৫ ওভারের ২য় বলে ৮ম উইকেট হারিয়ে দলটির রান দাঁড়ায় ৯৬।
বলাবাহুল্য, দুর্দান্ত ব্যটিং তো বাংলাদেশের ছিলই। তারপর ফিল্ডিংয়ে এসে লংকানদের এমনই করুন অবস্থা আজ করে ছেড়েছে বাংলাদেশের বোলাররা!
লঙ্কানরা আজ যেন শকড তামিম ইকবালের আহত ব্যান্ডেজ বাঁধা হাতের আর মুশফিকুর রহিমের দিক-বিদিক মার খেয়ে!
আজকের মাঠে বল হাতে লংকানদের ত্রাশ হিসেবে বিরাজ করছেন মাশরাফি। এছাড়া মোস্তাফিজ আর মেহেদী হাসান মিরাজের বলের তেজ লংকানদের রীতিমতো আজ ঘাম ছুটিয়ে দিয়েছে! দুঃস্বপ্ন দেখছেন যেন তারা আজ!
শেষ ৫ ওভারে লংকানরা নিয়েছে ১৮ রান। এছাড়া দলের গড় রান বর্তমানে ৩.৬। জেতার জন্য দলের গড় রান দরকার ছিল ৫.২৪। এখনো জিততে হলে দলটিকে প্রতি ওভারে গড়ে রান নিতে হবে ৬.৬১ করে।
২৫ ওভারের ২য় বলে দলীয় ৯৬ রানের মাথায় মাঠ ছাড়েন সুরাঙ্গা লাকমাল। শ্রীলংকান দল হারায় ৮ উইকেট। দিলরুয়ান পেরেরার সঙ্গে ব্যাট হাতে জুটি বাঁধতে নামেন আমিলা আপনসো। ৩৪ ওভারের পর দ্বিতীয় বলে দিলরুয়ানও ফিরে যান সাজঘরে। সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন লাসিথ মালিঙ্গা। ৩৫ ওভার শেষে দলীয় রান ১২৪।
এরপর ৩৫ ওভার শেষে ৩৬ ওভারের দ্বিতীয় বলে মালিঙ্গাকে একাই থেকে যান। দলের রান তখনও ১২৪।
বাংলাদেশ জিতে যায় ১৩৭ রানের বিপুল ব্যবধানে!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat