ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৫
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপার টাইফুন ম্যাংখুত আছড়ে পড়েছে ফিলিপিন্সে
আন্তর্জতিক ডেস্ক:-এই বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে ফিলিপিন্সে। সুপার টাইফুন ম্যাংখুত নামের এই ঘূর্ণিঝড়টি ফিলিপিন্সের উত্তর উপকূলে প্রবল বাতাস আর ভারী বৃষ্টি নিয়ে আছড়ে পড়ে। ফিলিপিন্সের স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। স্থানীয়ভাবে অমপং নামে পরিচিত ঘূর্ণিঝড়টি দেশটির উত্তর থেকে পশ্চিমে হংকংয়ের দিকে ধাবিত হচ্ছে। খবর বলছে, ভোরের আগে ঘূর্ণিঝড়টি দেশটির লুজন দ্বীপের বাড়িগুলো জানালা ভেঙে ফেলেছে এবং বিদ্যুৎ সংযোগ নষ্ট করে ফেলেছে। ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিবেগের ম্যাংখুতের প্রবাহিত হওয়ার পথে চার মিলিয়ন মানুষের বসবাস। ঘূর্ণিঝড়ে দমকা বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৩৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সতর্কবার্তা থাকায় হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। ভঙ্গুর ভবনগুলোর এতে ব্যাপক ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। দেশটির কাগায়ান, নর্দার্ন ইসাবেলা, আপায়াও ও আবরা প্রদেশে দ্বিতীয় সর্বোচ্চ সতর্ক সংকেত সিগনাল ৪ দেখানো হয়েছে। টাইফুন ম্যাংখুতের প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে প্রশাসন। মন্ত্রিসভার সদস্যদের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর সার্বক্ষণিক খোঁজ রাখার নির্দেশ দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। এর আগে ২০১৩ সালে ফিলিপিন্সে আঘাত হেনেছিল সুপার টাইফুন হাইয়ান, তখনও ৪ নম্বর সর্তক সংকেত দেখানো হয়েছিল। সেই ঝড়ে প্রাণ হারিয়েছিল ৭ হাজারেরও বেশি মানুষ আর ক্ষতিগ্রস্ত হয়েছিল কয়েক লাখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat