ব্রেকিং নিউজ :
জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর
  • প্রকাশিত : ২০১৮-০৯-০৫
  • ৪০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাইবার নিরাপত্তা রক্ষার্থে ভারতের সহযোগিতা প্রয়োজন : আইসিটি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেছেন, বাংলাদেশ গত এক দশকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে যে উন্নয়ন ঘটেছে তা বিশ্বে প্রশংসিত। বর্তমানে দেশের সকল সম্পদের অক্ষুণœতা রক্ষার্থে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাইবার নিরাপত্তা রক্ষার্থে ভারতের সহযোগিতা একান্ত প্রয়োজন। প্রতিমন্ত্রী আজ এসোসিয়েটেড চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, কলকাতা (আসুচ্যাম) আয়োজিত ‘সাইবারকন-২০১৮ এন্ড টেকনোলজি এক্সেলেঞ্জ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলকাতার একটি হোটেলে সাইবার নিরাপত্তায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের তত্ত¡াবধানে প্রযুক্তি খাতের উন্নয়নের কারণে বাংলাদেশের প্রত্যেকটি খাতে প্রভূত উন্নয়ন ঘটেছে যা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন, বাংলাদেশের সকল মন্ত্রণালয়ে সাইবার নিরাপত্তা রক্ষার্থে সরকার বিভিন্ন উচ্চপর্যায়ের আঞ্চলিক নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনার তৌফিক হাসান, আসুচ্যাম এর সভাপতি নাভিন জয়সাল, সহ-সভাপতি এস এন নান্দি এবং পশ্চিমবঙ্গের তথ্য ও প্রযুক্তি বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব দেবাশিষ সেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat