ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৮-৩১
  • ৪১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে চেয়েছিল:নৌপরিবহন মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল। যারা ১৫ আগস্টের ঘটনা ঘটিয়েছে তাদের দোসররাই ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামীতে স্বাধীনতা বিরোধীদের বয়কট করতে হবে। মন্ত্রী গতকাল জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন।মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় পরিষদের আহŸায়ক আশিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, বীর মুক্তিযোদ্ধা হেলাল মোর্শদ খান, নৌপরিবহন মন্ত্রীর সহধর্মিনী সৈয়দা রোকেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, এ বি এম সুলতান আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার, রোকেয়া প্রাচী ও মনির হোসেন মোল্লা।শাজাহান খান বলেন, বঙ্গবন্ধু সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহামানব। একজন মহামানবের সকল গুণাবলী তার মধ্যে ছিল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর অভিজ্ঞতা ও বিচক্ষণতা অন্য কারো সাথে তুলনা হয় না। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat