ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৮-৩০
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এলজিআরডি মন্ত্রীর সাথে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের বৈঠক
নিজস্ব প্রতিনিধি:-আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে তাঁর সচিবালয়স্থ অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্তবিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি Qimiao fan -এর নেতৃত্বে World Bank Grant for Rohingya Crisis Response-এর ৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ‘মাল্টি-সেক্টর প্রকল্প’ (Emergency Multi-Sector Rohinga Crisis Response Project) গ্রহণের বিষয়ে আলোচনা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নের লক্ষ্যে নভেম্বর ২০১৮ হতে অক্টোবর ২০২১ মেয়াদে প্রণীত প্রকল্প অংশের মোট ব্যয় হবে প্রায় ২৭৫ কোটি ৭৮ লাখ টাকা। এ প্রকল্প অংশে বিশ্ব ব্যাংক ৩২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান প্রদানে আগ্রহ প্রকাশ করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফ উপজেলার ৩২ টি ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পাইপড্ এবং নন-পাইপড্ পানির উৎসের মাধ্যমে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ করা যাবে। পাশাপাশি এ ক্যাম্পসমূহে ফিক্যাল স্লাজ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাসহ স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন হবে। মন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য বিশ্ব ব্যাংককে ধন্যবাদ জানান। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশনের পাশাপাশি লিঙ্গ বৈষম্য হ্রাসে ইউএনএফপিএ এবং ইউএন উইমেন-এর সাথে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের অন্যান্য সদস্য - Social, Urban, Rural and Resilience Global Practice--এর Practice Manager ক্রিসটোপ পুস, অপারেশনস্ ম্যানেজার রাজশ্রী এস. প্যারালকর, প্রোগ্রাম লিডার সঞ্জয় শ্রীবাস্তব এবং Senior Disaster Risk Management Specialist স্বর্ণা কাজীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat