ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৮-৩০
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইভিএম ব্যবহারের ভিন্নমত পোষণ করে সভা বর্জন করেন এক কমিশনার
নিজস্ব প্রতিনিধি:-আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহারে ভিন্নমত পোষণ (নোট অব ডিসেন্ট) করে নির্বাচন কমিশন-ইসি’র সভা বর্জন করেছেন কমিশনার মাহবুব তালুকদার। সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধনের জন্য বৃহস্পতিবার সর্বশেষ বৈঠকে বসে নির্বাচন কমিশন। এ বৈঠকে ইভিএম ব্যবহারের বিরোধিতা করে আলোচনার এক পর্যায়ে সভা বর্জন করেন মাহবুব তালুকদার। বেলা ১১টায় বৈঠকটি শুরু হলে ১১টা ২০ মিনিটের মধ্যেই ইসি মাহবুব তালুকদার নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেন। এ বিষয়ে জানতে চাইলে চ্যানেল আইকে মাহবুব তালুকদার জানান, আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না তিনি। তবে বৈঠক শেষ হলে বিকাল তিনটায় ‘নোট অব ডিসেন্ট’ এবং সভা বর্জনের কারণ বিস্তারিত ব্যাখ্যা করবেন তিনি। গত মঙ্গলবার ডিসেম্বরের শেষ সপ্তাহে সংসদ নির্বাচনের কথা জানিয়ে সেই নির্বাচনে অন্তত ১০০ আসনে ইভিএম ব্যবহারের কথা জানায় ইসি সচিব। এই প্রস্তাবকে দুরভিসন্ধিমূলক দাবি করে সরাসরি নাচক করে দিয়েছে বিএনপি। দলটি বলছে, এটা ষড়যন্ত্রমূলক প্রস্তাব। অবশ্য ক্ষমতাসীন দল ইভিএম ব্যবহারের পক্ষে অবস্থান নিয়ে বলছে, ইভিএম এখন একটা আধুনিক ভোটিং সিস্টেম। উন্নত গণতান্ত্রিক দেশে এ পদ্ধতি চালু আছে। এর আগে ইসি’র সঙ্গে সংলাপে বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দলই নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরোধিতা করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat