ব্রেকিং নিউজ :
রামায়ণের টিজার প্রকাশ, রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০১৮-০৮-৩০
  • ৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এক বছর বয়সী শিশু আকিফা খাতুন মারা গেছে
নিজস্ব প্রতিনিধি:-কুষ্টিয়ায় মায়ের কোলে চড়ে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আহত এক বছর বয়সী শিশু আকিফা খাতুন মারা গেছে। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গত মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় পথচারী মা-মেয়েকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে মা রিনা বেগম ও শিশু আকিফা গুরুতর আহত হয়। ঘটনাটি পাশের একটি সোনার দোকানের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ে। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের বাসটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এই সময় মা রিনা বেগম তাঁর সন্তানকে কোলে নিয়ে ওই বাসের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কোনো হর্ন ছাড়াই চালক বাসটি চালিয়ে মা-মেয়েকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত মা-মেয়েকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় তাকে ও তার মাকে সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে স্থানান্তর করা হয়। এ ঘটনার সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ফুঁসে উঠে কুষ্টিয়ার সচেতন মহল। আলোচিত এ ঘটনায় বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘটনাস্থল কুষ্টিয়ার চৌড়হাসে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করে স্কুলের শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় সচেতন এলাকাবাসী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat