ব্রেকিং নিউজ :
রামায়ণের টিজার প্রকাশ, রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০১৮-০৮-০৪
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া মিরপুরের চরমপন্থী প্রধান তালেব মারা গেছে
নিজস্ব প্রতিনিধি:-দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী তালেব-রশীদ সংগঠনের প্রধান আবু তালেব (৬৫) বৃহস্পতিবার ভারতের কৃষ্ণনগর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৩ আগস্ট) দুপুরে ভারতের কৃষ্ণনগরের ধুবুলিয়া-ডাঙ্গাপাড়া সাব থানার ডাঙ্গাপাড়া এলাকায় তার মরদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। আবু তালেব কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামের ইসমাইল হোসনের ছেলে। স্থানীয়রা জানান, এক যুগ আগে দেশে ক্রসফায়ার শুরু হলে জীবন বাঁচাতে ভারতে আত্মগোপন করেন তালেব। পরে সেখানেই তিনি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি মিরপুরের আলোচিত বুলু বিশ্বাস ও ইউপি সদস্য হজরত আলী হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি ছিলেন। সেই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণবাহিনীর দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কমান্ডার ছিলেন। তালেবের স্ত্রী সাবেক ইউপি সদস্য তহমিনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের কৃষ্ণনগরের ধুবুলিয়া-ডাঙ্গাপাড়া সাব থানার ডাঙ্গাপাড়া এলাকার একটি বাড়িতে হঠাৎ অসুস্থ্ হয়ে পড়লে তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  মারা যান। শুক্রবার দুপুরে সেখানকার ডেঙ্গাপাড়া এলাকায় তাকে দাফন করা হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে মিরপুর থানার ওসি রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে আলাপ হলে তিনি তালেবের মারা যাবার বিষয়ে কিছু জানেন না বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat