ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৭-০২
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মানবতার জন্য কাজ করছে বাংলাদেশ: ব্রিটিশ মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পররাষ্ট্র এবং কমনওয়েলথ বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড এমপি বলেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগণকে আশ্রয় দিয়ে বাংলাদেশ একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
আজ রবিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে তার অফিসকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ মানবতার জন্য কাজ করছে এবং ব্রিটেন বাংলাদেশের কাছে কৃতজ্ঞ।
‘আমি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি এবং সেখানে বাস্তব অবস্থা প্রত্যক্ষ করেছি’ জানিয়ে মার্ক ফিল্ড বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে আছে এবং এ ব্যাপারে ব্রিটেন সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।
বাংলাদেশের সঙ্গে তার দেশের সুদীর্ঘ অর্থনৈতিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য অব্যাহত থাকবে এবং এমনকি ব্রেক্সিট-এর পর তা আরও জোরদার হবে।
বর্তমানে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য চার বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছেছে এবং ব্রিটেন বাংলাদেশি পণ্য রফতানিতে তৃতীয় বৃহত্তম দেশ।
বাণিজ্য সচিব শুভাশিস বসু ও ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat