ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৫-২৯
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন দেওয়ানবাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দ পুলিশ। মঙ্গলবার গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ইফতেখার হোসেন রিমন প্রকাশ আইমান (২১), আব্দুল হামিদ (২১), মো. তাসপি (২১) এবং মো. মামুন (১৮)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১ কিরিচ, ৩টি ছুরি উদ্ধার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার অলক বিশ্বাস জানান, একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিয়ে দেওয়ান বাজার এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্রসহ হাতেনাতে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat