ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৬
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অপসংস্কৃতি থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- জঙ্গিবাদ, মাদক, তথ্য প্রযুক্তির অপব্যবহার ও প্রশ্নফাঁসের অপসংস্কৃতি থেকে বিরত থেকে দেশের সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শুক্রবার সকালে সাভারে ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বছরের প্রথম দিন বই গ্রহণ ও তথ্য প্রযুক্তি ব্যবহারসহ তোমরা যে সুবিধা এখন রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এলে এসব চালু থাকবে। আর যদি দুর্নীতিবাজ অপশক্তি ক্ষমতায় আসে তোমাদের (শিক্ষার্থী) গৌরবের এসব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। তাই যার যার অবস্থান থেকে এই কথাগুলো চিন্তা করে কাজ করতে হবে।’ ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহার ও ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্যাহ বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে মন্ত্রী ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat