ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০২-১০
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিয়ে নিয়ে দুশ্চিন্তায় ৫২ লক্ষাধিক সৌদি নারী
আন্তর্জাতিক ডেস্ক:-বিয়ের বয়স পেরিয়ে গেলেও সৌদি আরবে ৫২ লক্ষাধিক নারী-পুরুষের বিয়ে হচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে তাদের পরিবারের সদস্যদের। মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দেশটির অনেক পরিবারই উদ্বিগ্ন। ক্রমবর্ধমান হারে অবিবাহিত তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে। সৌদি আরবের মোট জনসংখ্যা তিন কোটি আট লাখের বেশি।জানা গেছে, এর মধ্যে বয়স পেরিয়ে যাওয়ার পরও ৩০ লাখ ১ হাজার ২৬৪ জন পুরুষ এবং ২২ লাখ ৬১ হাজার ৯৪৬ জন নারী অবিবাহিত রয়ে গেছেন। দেশটিতে ৩৯.৯ বছর পেরিয়ে গেলে পুরুষদের এবং নারীদের ক্ষেত্রে ৩৬.৪ বছর পেরোলে আর বিয়ে হয় না।এ জন্য সৌদির বেশির ভাগ পরিবার মাধ্যমিক শিক্ষার পরপরই মেয়েদের বিয়ে দিয়ে দেয়। বয়সের পার্থক্যের কারণেও বিয়ের প্রস্তাব দিয়ে অনেক পুরুষ প্রত্যাখ্যান হন।দেশটিতে ক্রমবর্ধমান হারে অবিবাহিত তরুণীর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করছে। বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে গেছে এমন নারীর সংখ্যা ২০০৫ সালে ১৫ লাখ ছিল।২০১৫ সালে এই সংখ্যা লাফিয়ে ৪০ লাখে পৌঁছেছিল। এর মানে ৩০ বছরের বেশি বয়সের দুই-তৃতীয়াংশ সৌদি তরুণী ১০ বছরে বিয়ে করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat