ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-১২-০২
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আনিসুল হকের মরদেহ শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- মেয়র আনিসুল হককে শেষ শ্রদ্ধা জানাতে বনানীর বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবারের প্রতি সমবেদনা ও আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেছেন প্রধানমন্ত্রী। শনিবার দুপুরে মেয়র আনিসুল হকের মরদেহ শাহজালাল বিমানবন্দর থেকে তার বাসভবন বনানীতে নেয়া হয়েছে। আনিসুল হকের মরদেহ শেষ শ্রদ্ধা জানানোর জন্য বনানীর বাড়িতে ভিড় করেছেন তার কাছের মানুষেরা। আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতা এবং তার শুভাকাঙ্ক্ষীরা। সেখানে একটি ভারাক্রান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বিকাল ৩টা থেকে আর্মি স্টেডিয়ামে রাখা হবে। সেখানেই বিকেল ৪টায় আসরের নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।২৯ জুলাই নাতির জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্যে যান রুবানা হক ও আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। ১৩ আগস্ট তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে প্রদাহজনিত রোগ সেরিব্রাল ভাস্কুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল। অবস্থার কিছুটা উন্নতি হলে ৩১ অক্টোবর আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশন সেন্টারে স্থানান্তর করা হয়। কিন্তু গেলো মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে পুনরায় আইসিইউতে নেয়া হয়।আইসিইউতে নেয়ার ২দিন পর বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের দ্য ওয়েলিংটন হাসপাতালে মারা যান আনিসুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat