ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৮-২৫
  • ৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশের গুলিতে ঢাকা বোর্ডের সচিব গুলিবিদ্ধ,দুই পুলিশ প্রত্যাহার
নিজস্ব প্রতিনিধি:-রাজধানীর গুলশানে পুলিশ কনস্টেবলের শটগানের গুলিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরী আহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে গুলশান থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ওই দুই পুলিশ কনস্টেবল হলেন ইমরান ও আশরাফুজ্জামান। আজ  শুক্রবার বিকেলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য জানান।ওসি জানান, ঢাকা শিক্ষা বোর্ডের সচিব গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ ঘটনায় গুলশান থানার সহকারী কমিশনার (প্যাট্রল) রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পরই এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে গুলশান ২-এর হোটেল ওয়েস্টিনের পাশে পুলিশ কনস্টেবল শটগান লোড করছিলেন। এ সময় ভুলবশত একটি রাবার বুলেট বেরিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবির চৌধুরীর পেট ও হাতে লাগে। পরে রাতেই তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat