ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৭-০৫
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যাঙ্গ কার্টুন প্রদর্শনী
আন্তর্জাতিক ডেস্ক:-যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইরানে এক ব্যাঙ্গ কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘ট্রাম্পিজম’ বা ট্রাম্পবাদ। স্থানীয় সময় গত সোমবার ইরানের রাজধানী তেহরানে এ প্রদর্শনী শুরু হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শতাধিক কার্টুনশিল্পী যোগ দেন। এ প্রদর্শনীর সেরা পুরস্কার পায় ইরানের কার্টুন শিল্পী হাদি আসাদির একটি কার্টুন। যাতে দেখা যায়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ডলারের ছাপ দেওয়া জ্যাকেট পড়ে আছেন আর তাঁর মাথায় জ্বলন্ত হলুদ চুল। ট্রাম্পিজম কার্টুন প্রদর্শনীর আয়োজকরা এর আগেও হলোকাস্ট ও ইসলামিক স্টেটের (আইএস) মতো বিষয় নিয়ে এ ধরনের প্রদর্শনী করেছেন।এ বছরের প্রদর্শনীর লোগো ডিজাইন করা হয়েছে নাৎসি বাহিনীর প্রতীকের ওপর ইংরেজি ‘টি’ অক্ষর জুড়ে দিয়ে। এটা নাৎসি ও ট্রাম্পের মধ্যে একটা সাদৃশ্য দাঁড় করায়। এ বিষয়ে প্রদর্শনীর আয়োজক মাসুদ শোজাই তাবেতাবেয়ি সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) বলেন, ‘ট্রাম্পবাদ মূলত বর্ণবাদ ও নাৎসিবাদের প্রতিনিধিত্ব করে। অনেকে মনে করেন, তাঁর আচার-আচরণ অনেকটা হিটলারের মতো। তিনি গণমাধ্যম ও শরণার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।’গত বছরের ‘হলোকাস্ট’ শিরোনামে আয়োজিত প্রদর্শনীতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যাঙ্গ কার্টুন প্রদর্শন করা হয়। এ প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশ কয়েকজন কার্টুনশিল্পীও অংশ নেন।যুক্তরাষ্ট্রের কার্টুনশিল্পী ক্লেটন জনেসের আঁকা কার্টুনে টাইমস ম্যাগাজিনের দুটি সংখ্যা দেখা যায়। এর একটিতে  ট্রাম্পের ছবি, অন্যটিতে হিটলার।এতে ট্রাম্প ও হিটলার দুজকেই টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে দেখানো হয়েছে। আর এতে লেখা, হিটলারকে ট্রাম্প বলছেন, ‘এটা বড় সম্মানের।’ আর জবাবে হিটলার বলছেন, ‘জা’ (জার্মান ‘জা’-এর বাংলা অর্থ হলো হ্যাঁ বা হুম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat