ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৬-২১
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কমে গেল ‘টিউবলাইটে’র ১৯ মিনিট
বিনোদন ডেস্ক:- মুক্তির আগে হৈচৈ ফেলে দেওয়া সালমান খান অভিনীত ছবি ‘টিউবলাইট’ নিয়ে ভক্তদের প্রতীক্ষার পারদ যখন তুঙ্গে, ঠিক তখন খবর এলো, ছবির দৈর্ঘ্য ১৯ মিনিট কমিয়ে ফেলা হয়েছে। মূল ছবিটি ছিল দুই ঘণ্টা ৩৫ মিনিট, কমিয়ে আনার পর এখন ছবির দৈর্ঘ্য হয়েছে দুই ঘণ্টা ১৬ মিনিট। এমন খবর নিশ্চিত করেছে রেডইফ। বিশেষ সূত্রের বরাত দিয়ে রেডইফ জানায়, কবির খানের ছবি সাধারণত দুই ঘণ্টার বেশি দৈর্ঘ্যের হয়। সালমান খানের সঙ্গে করা তাঁর সর্বশেষ ‘বজরঙ্গি ভাইজান’ ছবির দৈর্ঘ্য ছিল দুই ঘণ্টা ৪৩ মিনিট। ঠিক কী কারণে ছবির দৈর্ঘ্য কমিয়ে ফেলা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। সালমান খানের ‘সুলতান’ ছবির দৈর্ঘ্য ছিল দুই ঘণ্টা ৫০ মিনিট এবং সুরাজ ভাটিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’ ছিল তিন ঘণ্টার। সুতরাং সে হিসেবে সাম্প্রতিক সময়ে ‘টিউবলাইট’ হতে যাচ্ছে সালমান খানের সবচেয়ে কম দৈর্ঘ্যের ছবি। সালমান খান প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আসছে ঈদে। ছবিতে সালমান খান ছাড়াও আরো অভিনয় করেছেন চীনের অভিনেত্রী ঝু ঝু, সোহেল খান, প্রয়াত ওম পুরিসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat