ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৬-০৭
  • ৫৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনসিডিল ও গাঁজাসহ বাসচালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:- ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড থেকে ফেনসিডিল ও গাঁজাসহ এক বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে দুর্জয় মোড় এলাকা থেকে শাহীন মিয়া (২৫) নামের ওই চালককে গ্রেপ্তার করে পুলিশ। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, ভোর সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জ থেকে ঢাকা অভিমুখী আল শামীম পরিবহনের (ঢাকা মেট্রো ব ১১-২২৮৮) একটি বাস ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে সেটিতে তল্লাশি চালান তাঁরা। এ সময় সুযোগ বুঝে বাসের চালকের সহকারী কবির (২৪) ও হাসমত (২৩) পালিয়ে যান। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগ থেকে ২৫২ বোতল ফেনসিডিল ও ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া বাসচালক শাহীনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে। শাহীন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্দরপুরবস্তি এলাকার বাসিন্দা বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat