ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৫-১১
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শপথ নিলেন নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু
নিজস্ব প্রতিনিধি:- নির্বাচিত হওয়ার এক মাস ১০ দিন পর শপথ নিলেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ নেওয়ার পরপর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন বিএনপিদলীয় মেয়র সাক্কু। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই শপথ পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এদিকে সচিবালয়ে শপথ গ্রহণ করেন কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।গত ৩০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করেন। ২০১১ সালে সিটি করপোরেশন ঘোষণার পর দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন মনিরুল। ২০১২ সালে অনুষ্ঠিত প্রথম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজল খানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন মনিরুল হক। এ বছর অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রার্থী হয়েছিলেন আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat