ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৪-২৮
  • ৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত নির্বাচনে না আসার মত ভুল এবার বিএনপি করবে না : তোফায়েল আহমেদ
 বিশেষ প্রতিনিধি: গত নির্বাচনে না আসার মত ভুল এবার বিএনপি করবে না বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।আজ শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটি’র প্রয়াত সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন এই সরকারের আমলেই হবে। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা পালন করবে। আর নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। গত নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। এইবার সে ভুল তারা করবে না। তিনি বলেন, আওয়ামী লীগ আদর্শিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। নির্বাচন এলে সকল রাজনৈতিক দলই কৌশল অবলম্বন করে। সে লক্ষেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন।তিনি আরো বলেন, সাংবাদিকদের সঙ্গে আমার সম্পর্ক পুরনো। তারা অনেক ঝুঁকি নিয়ে কাজ করেন। এজন্য তাদের অভিনন্দন জানাই। ডিআরইউ যে সক্ষমতার চেয়েও বড় উদ্যোগ নিয়েছে এজন্য ডিআরইউকেও অভিনন্দন জানাই। এসময় তিনি ডিআরইউ’র বৃত্তি ফান্ডে আর্থিক অনুদানের আশ্বাস দেন। সাংবাদিকদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সাংবাদিক ফয়েজ আহমেদ, আবদুল গাফফার চৌধুরী, এনায়েত উল্লাহ খান প্রমুখের সঙ্গে বঙ্গবন্ধুর রাজনৈতিক মতবিরোধ ছিলো কিন্তু সম্পর্কের ঘাটতি ছিলো না। আজকাল সে পরিবেশটা ক্রমশ হ্রাস পাচ্ছে।আয়োজক সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী।আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক মানিক মুনতাসীর। এছাড়া অনুভূতি প্রকাশ করেন প্রয়াত সদস্য আরিফ রহমানের স্ত্রী অহনা আক্তার ও ওবায়দুল গণি চন্দনের স্ত্রী রুবিনা মোস্তফা।এ বছর ডিআরইউ ১৭ প্রয়াত সদস্যের সন্তানকে বৃত্তি প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat