ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৫
  • ৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে
নিজস্ব প্রতিনিধি:- বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও রডবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার (১৪ এপ্র্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল লায়লা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে। তবে আহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।দিবাগত রাত সাড়ে ১২টায় শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে রডবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হন।খবর পেয়ে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ জানান, রাত সাড়ে ১২টা পর্যন্ত দুর্ঘটনায় আহতদের মধ্যে মোট ১১জন শজিমেকে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat