ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৪-০৫
  • ৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিশোরীকে ধর্ষণের পর গলাটিপে হত্যা এবং লাশ ২৬ টুকরা করার মামলায় আসামি বাচ্চুর ফাঁসি
কোর্ট রিপোর্টার : -রাজধানীর হাতিরপুল নাহার প্লাজার ১৩ তলায় সোনালী ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল এজেন্সিতে এক কিশোরীকে ধর্ষণের পর গলাটিপে হত্যা এবং লাশ ২৬ টুকরা করার মামলায় আসামি সাইদুজ্জামান বাচ্চুকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় দেন। তবে আসামি পলাতক রয়েছেন। রায়ে বিচারক আসামিকে এক লাখ টাকা জরিমানাও করেছেন।নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১ থেকে ২ জুন ঢাকা জেলার শাহবাগ থানাধীন হাতিরপুল নাহার প্লাজার ১৩ তলার ১৩০৮ নম্বর কক্ষে সোনালী ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল এজেন্সিতে আসামি সাইদুজ্জামান বাচ্চু কিশোরী রোকসানা আকতার রুবীকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করেন। হত্যার পর ধারালো দা দিয়ে কিশোরীর গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করেন। পর্যায়ক্রমে শরীর হতে হাত-পা, বুক, শরীরের অন্যান্য অংশের হাড় নাহার প্লাজাসংলগ্ন নিজাম উদ্দিন বিল্ডিংয়ের ছাদের ওপর ফেলে দেন।শরীরের নরম মাংস, চর্বি, নাড়ি-ভুঁড়ি, কলিজা, ফুসফুসসহ কিশোরীর কাপড় টুকরা টুকরা করে বাথরুমের কমোডের মধ্যে ফেলে ফ্ল্যাশ করে দেন।ওই ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস ছামাদ বাদী হয়ে মামলাটি করেন। তদন্ত শেষে ২০১২ সালের ১ সেপ্টেম্বর ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস বাচ্চুকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat