ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০৩-২৯
  • ৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরবাসীর জন্য আমি আজ উপহার নিয়ে এসেছি : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি,ফরিদপুর:- বঞ্চিত ফরিদপুরবাসীর জন্য আমি আজ উপহার নিয়ে এসেছি। ফরিদপুরকে অবহেলিত অঞ্চল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। আজ বুধবার ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখার মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। দুপুর সোয়া ৩টার দিকে জনসভাস্থলে পৌঁছেন প্রধানমন্ত্রী। এরপর নৌকা আকৃতির বিশাল মঞ্চে আসন নেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ সময় তিনি সুইচ টিপে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার পাশাপাশি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, ডা. দীপু মনি এমপি ও আবদুর রহমান এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল প্রমুখ।বেলা ১১টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ফরিদপুর শহরের শেখ জামাল স্টেডিয়ামে অবতরণ করেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।স্টেডিয়াম থেকে সার্কিট হাউসে গেলে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন পুলিশের একটি চৌকস দল। সার্কিট হাউসে বিশ্রাম নিয়ে বেলা সোয়া ১২টার দিকে মেয়ে পুতুলের শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat